ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

বচ্চনের বার্তা পেয়ে আপ্লুত সৃজিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

বলিউড শাহেনশাহ তিনি। জীবনের ৮৪-তে পা দেবেন কদিন পরই। এই বয়সেও অভিনয়ে, সঞ্চালনায় দারুণ সরব। শুধুই কি নিজের কাজ? অন্যদের খবরও রাখেন মিস্টার বিগ বি, অমিতাভ বচ্চন।

এই যেমন এবারের দুর্গাপূজায় পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এ খবরও পৌঁছেছে বচ্চনের কানে। আর তিনি সিনেমার ট্রেলার শেয়ার করে দিয়েছেন বিশেষ বার্তাও।

‘দিওয়ার’ তারকা এক্স-এ লিখেছেন, “দেবদাস’ ও ‘পরিণীতা’র মতো কালজয়ী সৃষ্টির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আসছে সিনেমাটি। ব্রিটিশ শাসকরা তার বিপ্লবী বই ‘পথের দাবী’ নিষিদ্ধ করেছিল; সেটার বিরুদ্ধে তার যে ঐতিহাসিক লড়াই, তা নিয়েই এই সিনেমা।”

বচ্চনের এমন বার্তা পেয়ে উচ্ছ্বসিত ও আপ্লুত সৃজিত। অমিতাভের উদ্দেশে লিখলেন, ‘স্যার, আপনার আশীর্বাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পুরো টিমের কাছে এই মুহূর্তটার গুরুত্ব অপরিসীম!’

এবারই প্রথম নয়, এর আগেও সৃজিতের সিনেমা নিয়ে পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন। ২০২৩ সালে তিনি নন্দিত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন নিয়ে বানিয়েছেন ‘পদাতিক’। যেটার কেন্দ্রীয় চরিত্রে আছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। সেই সিনেমার ট্রেলার শেয়ার করেও শুভকামনা জানিয়েছিলেন ‘শোলে’ অভিনেতা।

প্রসঙ্গত, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’তে শরতের ভূমিকায় অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। নানা চরিত্রে আরো আছেন আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, দিব্যানী মণ্ডল, রিক চ্যাটার্জি, দেবপ্রিয় মুখার্জি, কাঞ্চন মল্লিক প্রমুখ। ১৫ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

জনপ্রিয় সংবাদ

বাউফলের কৃতি সন্তান মাহফুজুর রহমান সবুজ বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত

বচ্চনের বার্তা পেয়ে আপ্লুত সৃজিত

প্রকাশিত : ০৩:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬