ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে চতুর্থ বারের মতো আয়োজিত হচ্ছে ম্যারাথন। এবছর প্রায় দেশ ও বিদেশের এক হাজার দৌড়বিদ ভিন্ন ক্যাটাগরিতে ম্যারাথন দৌড়ে অংশ নিবে। এবছর ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। ম্যারাথনে রেজিষ্ট্রেশন করার অর্থের একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তায় ব্যয় করা হবে বলে জানা গেছে।

দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ম্যারাথনের প্রস্তুতি সম্পর্কিত মিট দ্য প্রেসে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ও রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার।

মিট দ্য প্রেসে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

আয়োজকরা জানান, এবারের ম্যারাথনে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২১ কিলোমিটার হাফ রেস, ১০ কিলোমিটার রেস এবং ১ কিলোমিটার ফ্যামিলি রেসের এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। ফ্যামিলি রেসে শিশু ও পরিবারের সদস্যরা অংশ নিতে পারবেন।

রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার বলেন, প্রতিবছরই ম্যারাথনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। ক্রীড়ার সঙ্গে মানবিক কল্যাণকে যুক্ত করাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য। এবারের ম্যারাথনের চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে অরফান লাভ ফাউন্ডেশন। রেজিস্ট্রেশন ফি এর একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে।

২০২৩ সালে ৪০০ রানার নিয়ে রায়পুরা হাফ ম্যারাথনের যাত্রা শুরু হয়। ২০২৪ সালে অংশ নেন ৭০০ জন এবং ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০০-এর বেশি। এবার অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

প্যারামাউন্ট ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণ করে হলিউডে নতুন সাম্রাজ্য কায়েম করেছে

রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ

প্রকাশিত : ০২:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬