ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

দুমকিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা উন্নয়ন সংঘ, আঙ্গারিয়া বন্দরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ট্রান্সমেড লিমিটেডের চেয়ারম্যান রোটারিয়ান প্রকৌশলী এম. এ. হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন।
শিক্ষা উন্নয়ন সংঘের সভাপতি মো. সফায়েত হোসেন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতেই এ আয়োজন।
অনুষ্ঠানে এসএস ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি বর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময় ও অনুদান প্রদান

দুমকিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত : ০৭:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬