ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার ঢাকার যাত্রাবাড়ী ও হাতিরঝিল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. হাসান সিকদার (৩৭) ও মো. রাসেল সিকদার (৩০)। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে তাঁরা আত্মগোপনে ছিলেন।
আজ রোববার বরিশালে এসআরবি-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসআরবি-৮ বরিশাল ও এসআরবি-৩ মগবাজার, ঢাকার যৌথ দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। হাসানকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে এবং রাসেলকে হাতিরঝিল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তর নলুয়া এলাকায়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাকেরগঞ্জ থানার একটি হত্যা মামলায় আদালত তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া মামলার অন্য ধারায় তাঁদের পাঁচ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।
মামলাটির নম্বর বিশেষ দায়রা মামলা ১৪৩/১৬। বাকেরগঞ্জ থানার মামলা নম্বর ১৬ এবং জিআর মামলা নম্বর ৩৭/১৩। দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় মামলাটি করা হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের জন্য তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। পরে গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার যাত্রাবাড়ী ও হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬