ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে সদর উপজেলার শাকচর এলাকার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আবুল কালাম। এ সময় লক্ষ্মীপুর-মুজচৌধুরীরহাট সড়কে ভ্যান নিয়ে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির বালুবাহী ড্রাম-ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে সড়কে যানচলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয়রা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় জাতীয় কন্যাশিশু দিবস -২০২৬ উদযাপিত

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

প্রকাশিত : ০২:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬