ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কালকিনিতে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদক ও অনলাইন জুয়ার ছোবল থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হয়েছে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। জমজমাট এ খেলাকে ঘিরে মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন কয়েক হাজার দর্শক।

গতকাল বিকেলে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় হাওলাদার বাড়ি একাদশ ও ফিনিক্স এফসি সিডিখান একাদশ। নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাওলাদার বাড়ি একাদশ।

সমাজসেবক ও দুবাইপ্রবাসী মিরাজ হাওলাদারের সৌজন্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, তরুণদের মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই তাঁদের এ উদ্যোগ।

খেলা শেষে চ্যাম্পিয়ন হাওলাদার বাড়ি একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়। অন্যদিকে রানার্সআপ ফিনিক্স এফসি সিডিখান একাদশ পায় একটি স্মার্ট টেলিভিশন।

খেলা দেখতে আসা দর্শক ও স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনের প্রশংসা করেন। তাঁদের মতে, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করবে এবং মাদক ও অনলাইন জুয়ার প্রবণতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

তরুণ সমাজকে মাঠমুখী করতে এবং এলাকায় খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

ইউটিউবে নিজের নতুন চ্যানেল চালু করলেন সালমান খান

কালকিনিতে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত : ০২:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬