ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইয়েমেনি বাহিনীর হামলায় ১৬ হুথি যোদ্ধা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

তাইজের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যা ও বেশ কয়েকজন আহত করার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। শুক্রবার (১৬ অক্টোবর) সরকারি মিডিয়া সেন্টার এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, তাইজের আল সাকাব ফ্রন্টে বিশাল হামলা চালায় হুথিরা। যা দীর্ঘ আট ঘণ্টা স্থায়ী হয়। ওই সময় হুথি ও সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই হয়।

এতে ১৬ হুথি যোদ্ধা নিহত ও অনেকে আহত হয়। তবে নিজেদের কত সেনা আহত বা নিহত হয়েছে সে তথ্য প্রকাশ করেনি মিডিয়া সেন্টার। এছাড়া কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটিও জানায়নি তারা।

মিডিয়া সেন্টার আরও বলেছে, সরকার সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিসটেন্সের সহায়তায় সরকারি বাহিনী হুথিদের হামলা প্রতিহত করতে সমর্থ হয় এবং ওই ফ্রন্টে বিদ্রোহীরা কোনো ধরনের সাফল্য পায়নি।

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনি বাহিনীর হামলায় ১৬ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনি বাহিনীর হামলায় ১৬ হুথি যোদ্ধা নিহত

প্রকাশিত : ১২:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬