ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিক্ষোভ সামাল দিতে সমগ্র ফ্রান্সে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হলো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকার। বিক্ষোভকারীদের শনিবারের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজ ২৪ অক্টোবর থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল শুক্রবার নিজের প্রতিরক্ষা পরিষদের (এ পরিষদে শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তারা রয়েছেন) সঙ্গে বৈঠক করার কথা ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। এছাড়া নিরাপত্তা বাহিনীর সঙ্গেও তার আলোচনার পরিকল্পনা ছিল।

এদিকে, ফ্রান্সের বিভিন্ন শহরে জনসমাগম ও গণপরিবহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রতিরক্ষা পরিষদের বৈঠকের পর তিনি ‘আরও কিছু সিদ্ধান্ত’ ঘোষণা করবেন। প্রেসিডেন্ট এই অস্থিরতার জন্য ‘রাষ্ট্রবিরোধী’ উগ্র-বামপন্থী দলগুলোকে দায়ী করেছেন।

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ সাংবাদিকদের জানিয়েছিলেন যে শনিবার দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে—যা গত সপ্তাহের শনিবারের তুলনায় প্রায় ১০ হাজার বেশি। এই ৭০ হজাার পুলিশের মদ্যে ফরাসি পুলিশ বাহিনীর এলিট ইউনিট, অশ্বারোহী পুলিশ ইউনিট, হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান এবং জলকামান অন্তর্ভুক্ত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া দিয়ে নেতা গ্রেপ্তার

বিক্ষোভ সামাল দিতে সমগ্র ফ্রান্সে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হলো

প্রকাশিত : ০৬:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬