ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ভারতে থাকা ঘিরে আইনি সংকট, আদালতের দ্বারস্থ হলেন ইমরান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

বলিউড অভিনেতা ইমরান খান। ভারতে থাকা নিয়ে আইনি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন । আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশের বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে সোমবার (২৬ অক্টোবর) মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্ধারণ করা হয়েছে।

ফলে দেশ ছাড়ার সময়সীমা শেষ হওয়ার ঠিক আগের দিন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হচ্ছে অভিনেতা ও তার আইনজীবীদের। ইমরান খান মার্কিন নাগরিক। তার কাছে ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে একটি রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে তাকে সাময়িকভাবে আটক করেছিল পুলিশ। ওই কর্মসূচিতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এ ঘটনার পরই ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।  তবে অভিনেতার দাবি, ওই প্রতিবাদ কর্মসূচিতে তিনি অংশ নেননি।

এমনকি কর্মসূচির আয়োজকদের সঙ্গেও তার কোনো ধরনের সম্পর্ক নেই বলে আদালতে জানিয়েছেন তিনি। দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টে আবেদন করেছেন ইমরান। তার অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা না করেই তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগও তকে দেওয়া হয়নি।

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি- আহমেদ হোসাইন, সাধারণ সম্পাদক রাজীব, সাংগঠনিক সম্পাদক জনি ফারুক

ভারতে থাকা ঘিরে আইনি সংকট, আদালতের দ্বারস্থ হলেন ইমরান

প্রকাশিত : ০৩:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬