কুমিল্লা প্রতিনিধি: বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দিতে বৃহস্পতিবার ধানসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে দাউদকান্দির দুর্গাপুর ক্লাব, মোহামেডান ক্লাব দুর্গাপুর, মৌলভী জাফর আলী মাদ্রাসা ও এতিমখানসহ সহ বিভিন্ন ক্লাব ও এতিমখানায় ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন বিনামূল্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিতরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,দাউদকান্দি উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি দাউদকান্দি সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ।
সভাপতিত্ব করেন ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ বায়জিদ হোসেন, উপজেলা সমবায় অফিসার আলমগীর হোসেন, ধানসিড়ি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফরাজী, সহ-সাধারণ সম্পাদক রোমান মিয়াজী, ধানসিড়ি সমাজ কল্যাণ সংস্থার সদস্য কামরুল হাসান মুন্না প্রমুখ। উল্লেখ্য ধানসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হবার পর ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক নানা কর্মসূচি নিয়েছিলেন এবং দাউদকান্দি পৌর সদরে বলদাখাল ও গৌরীপুর হাই স্কুলের সামনে খাল থেকে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা পরিষ্কার করে প্রশংসিত হয়েছে। এছাড়া বর্তমানে ও জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছেন।

ডেস্ক রিপোর্ট 






















