ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সোনার দাম ভরিতে কমেছে ২,৭৪১ টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। গত শুক্রবারের পর বুধবার ২য় দফায় কমানো হলো সোনার দাম। এবার ভরিতে কমলো সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।

বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে গত শুক্রবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ দুই দফায় সোনার দাম কমেছে মোট ৫ হাজার ৪৮২ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সোনার গয়নার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

জনপ্রিয় সংবাদ

ইয়ামাল স্কোয়াডে না থাকায় কিছুটা নিরাশ হয়েছেন প্রতিপক্ষের কোচ

সোনার দাম ভরিতে কমেছে ২,৭৪১ টাকা

প্রকাশিত : ১২:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬