ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পুয়ের্তো রিকোয় নজরকাড়া মাহি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

নয় বছর আগের কথা। ২০১৭ সালে ইউটিউবে প্রকাশিত হয় ‘দেসপাসিতো’ শিরোনামের একটি গান। আর কিছুদিনের মধ্যেই গোটা বিশ্বে তোলপাড় তৈরি করে গানটি। বাংলাদেশেও আলোচনার কেন্দ্রে চলে আসে এটি।

সেই ‘দেসপাসিতো’ গানটি মূলত ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোর। সেখানকার গায়ক লুইস ফন্সি ও র‍্যাপার ড্যাডি ইয়াঙ্কি গেয়েছিলেন এটি। বর্তমানে এই গানের ভিউ ৯ দশমিক ১ বিলিয়ন! মিউজিক ভিডিও হিসেবে এটিই ইউটিউবের সর্বাধিক ভিউর গান।

নানা ধাপ পেরিয়ে যেতে হবে গ্র্যান্ড ফিনালতে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজনের দ্বিতীয় দিন নীল পোশাকে নজরকাড়া রূপে দেখা দিয়েছেন মাহি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন একগুচ্ছ ছবি। তাতে দেখা গেল, ঝলমলে নীল রঙের গ্লিটার ও সিকুইন কাজের গাউন পরেছেন মাহি। গাউনে রয়েছে গভীর নেকলাইন, করসেট-স্টাইলের ফিটিং এবং আকর্ষণীয় কাটআউট নকশা। সামনের হাই-স্লিট ও লম্বা ঝালরযুক্ত ফ্লোইং ট্রেইল পোশাকটিতে এনেছে রাজকীয় ও গ্ল্যামারাস লুক।

পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন। সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটছে আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’

একটি ছবিতে ‘মিস ইউনিভার্স ইতালি’ ও ‘মিস ইউনিভার্স মিশর’-এর সঙ্গেও ক্যামেরাবন্দী হয়েছেন মাহি। সেসব ছবি দেখে অনেকেই মন্তব্য করছেন, সবার চেয়ে মাহিকেই বেশি সুন্দর দেখাচ্ছে। তার জন্য শুভকামনাও জানাচ্ছেন নেটিজেনরা।

উল্লেখ্য, মিস ইউনিভার্সের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর।

জনপ্রিয় সংবাদ

তরমুজখেত রক্ষায় নদীর পাড় কাটছেন চাষিরা, বাড়ছে ভাঙনের ঝুঁকি

পুয়ের্তো রিকোয় নজরকাড়া মাহি

প্রকাশিত : ১২:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬