ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মই থেকে ছিটকে পড়ে আহাদুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লোহাগাড়া থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহাদুল ইসলাম বরিশাল জেলার মঠবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের সহকর্মী আমজাদ জানান, সন্ধ্যায় তারা লোহাগাড়া থানার সামনে সড়কের পাশে একটি সাইনবোর্ড স্থাপনের কাজ করছিলেন। এ সময় ওপরে থাকা ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের বিষয়টি তাদের নজরে ছিল না। মইয়ে উঠে কাজ করার একপর্যায়ে আহাদুল ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছিটকে মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, একজনের মৃত্যু খবর শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

তরমুজখেত রক্ষায় নদীর পাড় কাটছেন চাষিরা, বাড়ছে ভাঙনের ঝুঁকি

লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত

প্রকাশিত : ০৯:০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬