ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দুমকিতে আমন ধানের বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষকরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলনের সম্ভাবনার স্বপ্ন বুনছে কৃষকরা। উপজেলার পাঁচটি ইউনিয়নের ধান ক্ষেতগুলো গাঢ়ো সবুজে ভরে গেছে। হেমন্তের হিমেল হাওয়ায় দুলছে দিগন্ত জোড়া আমনের চারা, যা প্রকৃতিকে যেন বিবাহিত করে তুলছে।
প্রতিটি গ্রামে গ্রামে কৃষকরা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণে তৎপর রয়েছে। চলতি বছরের আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের চোখে মুখে ফুটে উঠেছে সন্তুষ্টি ও হাসির ঝিলিক।
দুমকি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এই মৌসুমী শ্রীরামপুর, আংগারিয়া, মুরাদিয়া, লেবুখালী ও পাঙ্গাসিয়া ইউনিয়নের মোট ৬৬২০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাস্তবে লক্ষ্য মাত্রার চেয়ে আরো বেশি আমলের চাষাবাদ হয়েছে। কিছু উঁচু জমিতে আগাম জাতের ধান চাষ করা হয়েছে, যা বর্তমানে পাঁকা শুরু করেছে। অন্যক্ষেত গুলোতে ধানের শীষ বের হয়েছে আবার কিছু কিছু জমিতে ধানের গামর উঁকি ঝুঁকি দিচ্ছে। শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালুকদার বাজার এলাকার কৃষক মোশারেফ হোসেন মৃধা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সময় মতো চারা রোপণ করে পরিচর্যা করি এবং রোগ বালাই নিরোধক ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি বিগত বছরের তুলনায় এবার ভালো ফলন হবে।

মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৃষক আবুল কালাম তালুকদার জানান, প্রতিটি মাঠে এ বছর ভালো ফলন হয়েছে। কৃষকদের মুখে মুখে ভালো ফলনের কথাই শোনা যাচ্ছে।
আঙ্গারিয়া ইউনিয়নের কৃষক মোতাহার শরীফ বলেন, কিছু কিছু ক্ষেতে পানি না থাকায় সমস্যা হতে পারে। তবে বর্তমানে যে অবস্থা এরকম থাকলে আশা করি কাঙ্ক্ষিত ফলন ঘরে আসবে।
এব্যাপারে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন বলেন, কৃষকদের আমন চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময় প্রশিক্ষণ ও সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। নদী নালা দ্বারা বেষ্টিত মাটিতে ধান চাষের জন্য খুব উপযোগী। তবে কিছু কিছু এলাকায় পানির সমস্যা দেখা দিয়েছে। আমরা কৃষকদের সাময়িক পানি সেঁচ দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। মাঠ পর্যায়ে কৃষকদের ধান ক্ষেতের সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে আসছি। পোকামাকড়ের আক্রমণ রোধে আলোক ফাঁদ ও পারসিং পদ্ধতি অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

তরমুজখেত রক্ষায় নদীর পাড় কাটছেন চাষিরা, বাড়ছে ভাঙনের ঝুঁকি

দুমকিতে আমন ধানের বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষকরা

প্রকাশিত : ১২:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬