ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের ওপর (ইইউ) চাপপ্রয়োগ করছে সৌদি আরব। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের অন্তত ছয়জন কর্মকর্তা সৌদি আরবের চাপপ্রয়োগের ওই তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে; ইউরোপের এমন শঙ্কা এখনও দূর করতে পারেনি সৌদি। এক দশকেরও বেশি সময় আগে শুরু হওয়া যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই সৌদি আরবে হামলা চালিয়ে আসছে হুথিরা।

ইরান-সমর্থিত গোষ্ঠীটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে রিয়াদের চলমান বৃহত্তর প্রচেষ্টা হিসেবে ওই কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে সৌদি। ইইউর নিষেধাজ্ঞার তালিকায় আগে থেকেই রয়েছে হুথিরা। এর মধ্যে রয়েছে অস্ত্র নিষেধাজ্ঞা এবং ১২ জন কমান্ডারের সম্পত্তি জব্দ করার মতো পদক্ষেপ।

হুথিদের প্রধান সমর্থক ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ।

তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো অন্যান্য পশ্চিমা দেশগুলো হুথিদের সরাসরি সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করলেও ইউরোপের এই ব্লক এখনও সেই পদক্ষেপ নেয়নি।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে বিতাড়িত করার পর ইয়েমেন সরকারের পক্ষে ওই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইরত একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।

সূত্র: রয়টার্স।

জনপ্রিয় সংবাদ

তরমুজখেত রক্ষায় নদীর পাড় কাটছেন চাষিরা, বাড়ছে ভাঙনের ঝুঁকি

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ

প্রকাশিত : ১১:০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬