ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জীবনের দুটি গান, শত মিলিয়নের জয়গান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

দুই যুগ ধরে চলছে তার কলম। একের পর এক লিখে চলেছেন শ্রুতিমধুর গান। তার লেখা গানের সংখ্যা ছাড়িয়েছে হাজারের সীমানা। এর মধ্যে জনপ্রিয় গানের তালিকাও বেশ লম্বা। তিনি রবিউল ইসলাম জীবন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকার।

সম্প্রতি এ গীতিকারের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন মাইলফলক। তার লেখা দুটি গান পার করেছে ১০০ মিলিয়ন ভিউ। যা নিঃসন্দেহে চমকপ্রদ বিষয়।

গান দুটি হলো ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শীর কণ্ঠে ‘জনম জনম’ এবং ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণার কণ্ঠে ‘কন্যা’। এর মধ্যে ‘জনম জনম’ গানের ভিউ ইতোমধ্যে ১০ কোটি ৮৪ লাখ পেরিয়েছে। আর ১০ নভেম্বর ১০ কোটি ভিউয়ের ক্লাবে প্রবেশ করেছে ‘কন্যা’। দুই গানের সম্মিলিত ভিউ ২০ কোটি ৮৪ লাখের বেশি।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘জনম জনম’-এর অফিসিয়াল মিউজিক ভিডিও। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে গানটি সাবরিনা পড়শীর তৃতীয় একক অ্যালবামের অন্যতম জনপ্রিয় গান। অন্যদিকে, ‘কন্যা’ প্রকাশিত হয় ২০২৫ সালের ১৭ মার্চ। সে বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জ্বীন-৩’ সিনেমার এই গানের ভিডিওতে পারফর্ম করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল।

জনপ্রিয় সংবাদ

সাফের ফাইনালে পাকিস্তান

জীবনের দুটি গান, শত মিলিয়নের জয়গান

প্রকাশিত : ০৪:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬