ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জিডিওয়েং বৌদ্ধ বিহারে ১০তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১০ম দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) খাগড়াছড়ির কমলছড়ি আমতলী জিডিওয়েং বৌদ্ধ বিহারে খাগড়াছড়ি জেলা মানবতা পেশাজীবী সংগঠন ও কমলছড়ি আমতলী জিডিওয়েং বৌদ্ধ বিহারের যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত কেলাসা মহাথের।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংম্রাউ মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যরী মগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা মানবতা পেশাজীবী সংগঠনের সভাপতি সাজাইউ মারমা।
উৎসবে বৌদ্ধ ভিক্ষুসংঘের উদ্দেশ্যে সংঘদান, কল্পতরু দান, অষ্টপরিষ্কার দান, চীবর দানসহ নানাবিধ দান প্রদান করেন দায়ক-দায়িকারা। এ সময় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী ও পুণ্যার্থীরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুণ্য সঞ্চয় করেন।
বৌদ্ধ ধর্মের দান, শীল ও ভাবনার চর্চা এবং মৈত্রী-করুণার আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এ আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

সাফের ফাইনালে পাকিস্তান

জিডিওয়েং বৌদ্ধ বিহারে ১০তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রকাশিত : ০৭:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬