ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

কাশিয়ানী প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে ঘিরে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জ পাচুড়িয়া, কাজুলিয়া ও কাশিয়ানীতে বিক্ষোভ ও আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ফুকরা-গোপালপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের মিছিলে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার।

্গোপালগঞ্জ সদরে পাচুড়িয়া – তেঘুরিয়ায় মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ সুশান্ত কুমার এবং কাজুলিয়া – দত্তডাঙ্গায় মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সদস্য হামাস।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে ঢাকা-খুলনা মহাসড়ক , গোপালগঞ্জ – কোটালিপাড়া সড়ক ও গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া – বিরাশির রাস্তা প্রদক্ষিণ করেন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বিভিন্ন দলীয় স্লোগান দিতে থাকেন।

তবে এই মিছিলের কারণে ব্যস্ততম সড়কে যান চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন বা যানজটের সৃষ্টি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

সাফের ফাইনালে পাকিস্তান

শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল

প্রকাশিত : ১০:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬