ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বরগুনায় নলী মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা, সৃজনশীল মেধা ও উদ্ভাবনী প্রতিভার বিকাশ ঘটাতে বরগুনার নলী মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জান্নাতুল মারিয়াম মীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিরিন আক্তার ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান। অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প, উদ্ভাবনী প্রযুক্তি ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদর্শন করে। অতিথিরা স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন তাঁরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নাচসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।

প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনার ঐতিহ্যবাহী নলী মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিনে এখানে তেমন চোখে পড়ার মতো উন্নয়ন হয়নি। বিগত সরকার কোনে উন্নয়ন করেনি। ষৎঅবকাঠামোগত সীমাবদ্ধতা ও শিক্ষার পরিবেশের কারণে এখানকার শিক্ষার্থীরা প্রত্যাশিত পর্যায়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না। তবে আজ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দেখে আমি মুগ্ধ হয়েছি। তাদের মধ্যে অসাধারণ মেধা ও সম্ভাবনা রয়েছে। যথাযথ সুযোগ-সুবিধা পেলে তারা অনেক দূর এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে তিনি তদবির করেছেন। আশা করছেন, খুব শিগগিরই বিদ্যালয়ে দৃশ্যমান উন্নয়ন হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের বাইরে বাস্তবভিত্তিক চিন্তা, গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করবে। পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

সাফের ফাইনালে পাকিস্তান

বরগুনায় নলী মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা

প্রকাশিত : ০৭:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬