ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তরমুজখেত রক্ষায় নদীর পাড় কাটছেন চাষিরা, বাড়ছে ভাঙনের ঝুঁকি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: তরমুজখেত রক্ষায় বাঁধ নির্মাণের নামে পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর পাড় থেকে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে। ভেকু মেশিন দিয়ে নদীর পাড় কেটে এসব বাঁধ নির্মাণ করছেন প্রভাবশালী তরমুজচাষিরা। এতে নদীর পাড়ে ভাঙন দেখা দিচ্ছে। বিলীন হচ্ছে আবাদি জমি, হুমকিতে পড়ছে উপকূলীয় এলাকার কৃষিজমি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাউফলের অন্তত ২০টি চরে ভেকু মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কাটা হচ্ছে। তরমুজ চাষের মৌসুম সামনে রেখে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় এ কর্মকাণ্ড চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাউফলের চর ফেডারেশন, চর শৌলা, ডুবা চর, আগলা চর, চর মোয়াজ্জেম, চর ব্যারেট, রায়সাহেব, দিয়ারা কচুয়া, চর নিমদী, চর মমিনপুর, মঠবাড়িয়ার চর ও চর বাসুদেব পাশাসহ বিভিন্ন চরে তরমুজ চাষের প্রস্তুতি চলছে। এসব এলাকায় প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১২ হেক্টর জমিতে আগাম জাতের তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে।

জোয়ারের পানি থেকে তরমুজখেত রক্ষায় নদীর পাড় ঘেঁষে মাটির বাঁধ নির্মাণ করছেন চাষিরা। এসব বাঁধের মাটি সংগ্রহ করা হচ্ছে নদীর পাড় কেটেই। এতে সাময়িকভাবে খেত রক্ষার ব্যবস্থা হলেও নদীর পাড়ের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
তেঁতুলিয়া নদীতে নিয়মিত নৌকা ও ট্রলার চালান—এমন পাঁচজন মাঝি জানান, গত কয়েক বছরে তরমুজখেত রক্ষায় যেসব এলাকায় নদীর পাড় কেটে বাঁধ নির্মাণ করা হয়েছে, সেসব জায়গায় ভাঙন বেড়েছে। নদীর পাড় ভেঙে অনেক আবাদি জমি নদীগর্ভে চলে যাচ্ছে । তাঁদের অভিযোগ, তরমুজ চাষের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।
সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ ও চর কালাইয়ার চর ফেডারেশন, চর কালাইয়া এবং চর বাইলা এলাকায় ভেকু মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কেটে বাঁধ নির্মাণ করা হচ্ছে। চর ফেডারেশনের পূর্ব পাশে প্রিন্স নামের এক চাষি প্রায় ৪০ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য চট্টগ্রাম থেকে ভেকু মেশিন ভাড়া এনে নদীর পাড়ের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করছেন তিনি।
এ বিষয়ে প্রিন্স জানান, স্থানীয় ওমর মুন্সী নামের এক ব্যক্তির কাছ থেকে তিনি জমি লিজ নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জমির মালিকদের কাছ থেকে এক বছরের জন্য তুলনামূলক কম দামে জমি লিজ নেন ওমর মুন্সী। পরে সেই জমি বেশি দামে তরমুজচাষিদের কাছে লিজ দেন তিনি।
পরিবেশবিষয়ক সংগঠন সেইভ দ্য বি অ্যান্ড বার্ডসের পরিচালক এম এ বাশার বলেন, প্রতিবছর নদীর চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে তরমুজ চাষ করেন কৃষকেরা। বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নদীর তলদেশ ও তীর থেকে মাটি কাটা বেআইনি। এটি পরিবেশের জন্যও মারাত্মক হুমকি। নদীর তলদেশ গভীর হয়ে পানির প্রবাহের গতি বেড়ে যায়। এতে নদীর পাড়ে ভাঙন তীব্র হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, তরমুজ একটি অর্থকরী ফসল। তবে নদীর পাড় থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে পাড়ের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি কৃষিনির্ভর মানুষের জীবিকাও ঝুঁকিতে পড়তে পারে। স্বল্প মেয়াদে ফসল রক্ষার এ উদ্যোগ দীর্ঘ মেয়াদে কৃষির জন্য ক্ষতির কারণ হতে পারে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, মাটি কেটে খেতের বেড়িবাঁধ নির্মাণের জন্য অনেক কৃষক আবেদন করেছেন। সরেজমিনে যাচাই-বাছাই করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, নদীর পাড় কেটে খেতের বেড়িবাঁধ নির্মাণ না করতে কৃষকদের নিরুৎসাহিত করা হয়েছে। এরপরও কেউ এমন কাজ করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

তরমুজখেত রক্ষায় নদীর পাড় কাটছেন চাষিরা, বাড়ছে ভাঙনের ঝুঁকি

তরমুজখেত রক্ষায় নদীর পাড় কাটছেন চাষিরা, বাড়ছে ভাঙনের ঝুঁকি

প্রকাশিত : ০৩:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬