ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বরগুনার পাথরঘাটায় জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র‍্যালি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: পেছনে ব্যয় কমিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় অর্থায়ন বাড়ানো, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে বরগুনার পাথরঘাটায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পাথরঘাটার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। ‘যুদ্ধের খরচ কমাও, জলবায়ু অর্থায়ন বাড়াও জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করো’ এবং ‘জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে। এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে র‍্যালিটি।

পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের সহযোগিতায় পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। র‍্যালিটি কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে কাঞ্চুরহাট, সোনালী বাজার ও আমড়াতলা বাজার প্রদক্ষিণ করে একই বিদ্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের নিয়ে জলবায়ু ন্যায্যতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবির এবং ধরার পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী উপকূলীয় জনগোষ্ঠীই এর ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি ভোগ করছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে হবে। এ সময় কালমেঘা ফ্ল্যাটনিয়ার্স ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সাফের ফাইনালে পাকিস্তান

বরগুনার পাথরঘাটায় জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র‍্যালি

প্রকাশিত : ০৭:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬