ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শারীরিক শিক্ষা দপ্তরে তালা, বেরোবিতে আন্দোলনের জেরে পরিচালক অপসারণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ও শারীরিক শিক্ষা দপ্তরে তালা দেওয়ার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মামদুদুর রহমানকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। অতিরিক্ত দায়িত্ব হিসেবে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসমাইল হোসেন।

বেরোবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি ও দাবির প্রেক্ষিতে উপাচার্য স্যার পরিচালক পরিবর্তন করেছেন এবং তাদের দাবি অনুযায়ী একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, রোববার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের (ব্রুসা) শিক্ষার্থীরা পরিচালকের অপসারণের দাবিতে শারীরিক শিক্ষা দপ্তরে তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া রোববার দুপুর ১২টার মধ্যে পরিচালককে অপসারণের দাবিতে আগে থেকেই ১২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা দপ্তরে তালা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে একজন শিক্ষককে নিয়োগ না দিয়ে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় তারা শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। এ নিয়ে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন তারা।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার নিয়োগের পর থেকেই শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনাতেও অন্যতম অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

নতুন ধানের ঘ্রাণে মুখর গ্রাম, নবান্ন উৎসবে ফিরল হারানো দিনের আমেজ

শারীরিক শিক্ষা দপ্তরে তালা, বেরোবিতে আন্দোলনের জেরে পরিচালক অপসারণ

প্রকাশিত : ০১:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬