ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পুরুষরা স্ত্রীর সাফল্য চান, কিন্তু নিজের চেয়ে বেশি নয়: দীপা খন্দকার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

স্ত্রী কর্মক্ষেত্রে সফল হোক, ভালো অবস্থানে পৌঁছাক এমন প্রত্যাশা অনেক পুরুষের থাকলেও সেই সাফল্য নিজের অবস্থানকে ছাড়িয়ে যাক, তা তারা চান না বলে মনে করেন অভিনেত্রী দীপা খন্দকার। তার মতে, অধিকাংশ পুরুষই চান তাদের স্ত্রী ভালো কিছু করুক, তবে স্বামীর চেয়ে ভালো অবস্থানে নয়।

সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিগত জীবন, বিয়ে এবং দাম্পত্য সম্পর্কের নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। পডকাস্টে দীপা বলেন, ‘আমার মনে হয়, ৯০ শতাংশ পুরুষ তার জীবনসঙ্গীকে ভালো অবস্থানে দেখতে পছন্দ করেন না। সবাই চায়, আমার বউ ভালো কিছু করুক কিন্তু আমার চেয়ে ভালো না।’

শুধু বিনোদন অঙ্গন নয়, সমাজের অন্যান্য ক্ষেত্রেও একই ধরনের মানসিকতা রয়েছে বলে মনে করেন এই অভিনেত্রী।  তার ভাষ্য, ‘সেটা শিল্পী বলে না, সেটা প্রত্যেকটা জায়গায়।’

জনপ্রিয় সংবাদ

নতুন ধানের ঘ্রাণে মুখর গ্রাম, নবান্ন উৎসবে ফিরল হারানো দিনের আমেজ

পুরুষরা স্ত্রীর সাফল্য চান, কিন্তু নিজের চেয়ে বেশি নয়: দীপা খন্দকার

প্রকাশিত : ০৪:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬