ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বরগুনার মুন্না বিশ্বমঞ্চে তুলে ধরছেন উপকূলবাসীর সংকট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: উপকূলের মাটিতে বেড়ে ওঠা এক তরুণের কণ্ঠে এবার আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উঠে আসছে বরগুনাসহ বাংলাদেশের উপকূলীয় জনপদের সংকট, অধিকার ও বাঁচার লড়াই। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, সুপেয় পানির সংকট আর জীবিকার অনিশ্চয়তা—উপকূলের মানুষের এসব বাস্তব দুর্ভোগ এবার তুলে ধরা হচ্ছে বিশ্বমঞ্চে। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বিভিন্ন অধিবেশন ও পার্শ্ব-অনুষ্ঠানে বাংলাদেশের উপকূলবাসীর সংকট ও অধিকার নিয়ে কথা বলছেন বরগুনার তরুণ জলবায়ুকর্মী খাইরুল ইসলাম মুন্না।

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সন্তান মুন্না গত ৮ নভেম্বর থেকে (কপ৩১) সম্মেলনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবি জানানোই তাঁর মূল লক্ষ্য।

পরিবার সূত্রে জানা গেছে, শৈশব থেকেই উপকূলের মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখেছেন মুন্না। সেই অভিজ্ঞতাই তাঁকে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের অধিকার আদায়ে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

মুন্নার বাবা সিদ্দিকুর রহমান একজন ব্যবসায়ী এবং মা খাদিজা আক্তার বেবী গৃহিণী। তাঁর ছোট ভাই আরিফুল ইসলাম মান্নাও স্বেচ্ছাসেবামূলক ও জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে যুক্ত।

আরিফুল ইসলাম মান্না বলেন, ‘উপকূলের সংকট শুধু ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে সীমাবদ্ধ নয়। নিরাপদ পানির অভাব, জীবিকার অনিশ্চয়তা, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষার প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা—সবকিছুই এর সঙ্গে জড়িত।’

উপকূলের এসব সমস্যা মোকাবিলায় তরুণদের সংগঠিত করে মুন্না প্রতিষ্ঠা করেন ‘গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি’। বর্তমানে বরিশাল বিভাগজুড়ে সংগঠনটির কার্যক্রম চলছে। এ ছাড়া ২০২৬ সালে লোকাল কনফারেন্স অব ইয়ুথ বাংলাদেশের যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক নেতৃত্বের দায়িত্ব পালন করছেন তিনি।

কপ৩১ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে মুন্না বলেন, জলবায়ু অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্বনেতা ও সংশ্লিষ্ট অংশীজনদের সামনে উপকূলের মানুষের বাস্তব সংকট তুলে ধরাই তাঁর অন্যতম লক্ষ্য।

সম্মেলনে জলবায়ু অর্থায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন মুন্না। তাঁর ভাষ্য, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে তহবিল পাওয়া ছয়টি দেশের মধ্যে বাংলাদেশ অনুদান হিসেবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার পাবে। উপকূলের মানুষের জন্য বরাদ্দ এই অর্থ যেন প্রকৃত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করার প্রত্যাশা তাঁর।

জনপ্রিয় সংবাদ

নতুন ধানের ঘ্রাণে মুখর গ্রাম, নবান্ন উৎসবে ফিরল হারানো দিনের আমেজ

বরগুনার মুন্না বিশ্বমঞ্চে তুলে ধরছেন উপকূলবাসীর সংকট

প্রকাশিত : ০৬:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬