ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পাকিস্তানকে হারিয়ে দশম বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

সাফে প্রথম বারের মতো ফাইনালে উঠেছিল পাকিস্তান। ভারত সাফে এসেছিল দ্বিতীয় সারির দল নিয়ে। সেই দলই জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে। তাতে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

প্রথমার্ধে আলমগীর গাজীর গোলে পাকিস্তান লিড নেয়। দ্বিতীয়ার্ধে ভারত ২ গোল দেয়। ম্যাচের টানিং পয়েন্ট পাকিস্তানি ফুটবলার জুনায়েদের লাল কার্ড। তিনি পেছন থেকে ট্যাকল করেন। সেই ট্যাকেলে রেফারি কোনো সিদ্ধান্ত দেননি। তবে ভিএআরে ধরা পড়ে ফাউল এবং লাল কার্ডের সিদ্ধান্ত হয়।

সেই লাল কার্ডের পরই ভারত খেলায় ফেরে। লাল কার্ড থেকে পাওয়া ফ্রী কিকে ভারতের সুহাইল ভাট দুর্দান্ত শটে গোল করে সমতা আনেন। সমতা আনার পর ভারত একের পর এক আক্রমণ করে। ৮৫ মিনিটে কর্ণার থেকে সান্দীপ মান্ডে হেড করেন। সেই হেড পাকিস্তান বক্সে ড্রপ করে বল জালে জড়ায়। পাকিস্তানের গোলরক্ষক ঝাঁপিয়েও বল ধরতে পারেননি।

রেফারি পাঁচ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের চার মিনিটে পাকিস্তানের গোলরক্ষক বক্সের সামনে আসেন। ফিরতি বলে ভারত দ্রুত গতিতে এগিয়ে যায় ৷ পাকিস্তান গোলরক্ষক পোস্টে ফিরতে পারেননি, ভারতের ফরোয়ার্ড শট নিলে পাকিস্তানের ডিফেন্ডার গোললাইন সেভ করেন।

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ। সেই টুর্নামেন্টের ফাইনাল হয়েছে ঢাকায়। অথচ গ্যালারির অর্ধেকই ফাঁকা। স্বাগতিক বাংলাদেশ না থাকায় গ্যালারিতে দর্শক খরা। সাফের শুরু থেকে গ্যালারি টিকিটের দাম ১ হাজার টাকা। সমর্থকরা এ নিয়ে অনেক প্রতিবাদ করেছেন। এরপরও সাফ সেই টিকিটের দাম কমায়নি। বাংলাদেশ ফাইনালে না উঠায় টিকিটের দাম এক লাফে কমিয়ে ২০০ টাকা করে। এরপরও পাক-ভারত ফাইনালে গ্যালারি যে পরিমাণ ফাঁকা থাকার আশঙ্কা ছিল সেই পরিমাণ অবশ্য হয়নি। আয়োজকরা পাক-ভারত ফাইনালের আগে গান আয়োজন করেছিল। ঘণ্টা দেড়েক আগে হওয়া সেই গানের সময় অবশ্য দর্শক বেশি ছিলেন না।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানকে হারিয়ে দশম বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত

পাকিস্তানকে হারিয়ে দশম বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত

প্রকাশিত : ১২:০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬