ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

একই থানায় দ্বিতীয় দফায় ওসি, অবগত নন ডিআইজি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

লটারিতে বদলি হওয়ার প্রায় ১১ মাস পর আবারও আগের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ফিরেছেন মো. সরোয়ারে আলম খান। ২০২৫ সালের এপ্রিলে প্রথমবার ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। প্রায় সাড়ে সাত মাস দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লটারির মাধ্যমে তাকে গাইবান্ধার পলাশবাড়ী থানায় বদলি করা হয়। সেখানে দায়িত্ব পালনের পর গত ১৪ নভেম্বর আবারও ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন তিনি।

তবে একই থানায় দ্বিতীয়বার তার পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, পুলিশের ওসি পদায়নে জারি করা ২২ দফা নীতিমালায় একই থানায় কোনো কর্মকর্তাকে দ্বিতীয়বার ওসি হিসেবে পদায়ন না করার নির্দেশনা রয়েছে।

সরোয়ারে আলম খানের পুনরায় যোগদানের কথা জানেন না বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। এমনকি ওই থানার ওসি হিসেবে তিনি মো. শাহজাহান আলীর নাম উল্লেখ করেছেন।

ঠাকুরগাঁও জেলা পুলিশের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সরোয়ারে আলম খান বর্তমানে সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়েবসাইটে তার সর্বশেষ যোগদানের তারিখ ১৪ নভেম্বর ২০২৬। এর আগে তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার ওসি ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানকে হারিয়ে দশম বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত

একই থানায় দ্বিতীয় দফায় ওসি, অবগত নন ডিআইজি

প্রকাশিত : ১২:০০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬