পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন।
তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। এর ফলশ্রতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম দেশ-বাংলাদেশ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস রংপুর সেনানিবাসের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন বলেন, জাতীয় পর্যায়ের যে কোনো দুর্যোগ, পাবর্ত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা করা এবং দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখ করেন তিনি। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসেছেন।
এ সময় তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাসহ শান্তিপ্রতিষ্ঠায় সেনাবাহিনীর বিভিন্ন কাযক্রম ও আত্মত্যাগের বিষয়েও আলোকপাত করেন।
এরপর বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যগণকে সংবর্ধিত করাসহ দিবসের কেক কাটা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরীসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















