ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব মেধাবীদের হাতেই থাকবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ‘ও-লেভেল ও এ-লেভেল অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড : গ্র্যান্ড ফ্যালিসিটেশন সিরিমনি ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ মন্তব্য করেন।

তিনি বলেন, কেবল প্রাতিষ্ঠানিক সাফল্য নয়, সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। নানা অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়েও ছাত্রশিবিরকে দাবিয়ে রাখা যায়নি। নারী-পুরুষ নির্বিশেষে সব শিক্ষার্থীর কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করে সংগঠনটি এগিয়ে চলছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, শুধু দক্ষতা বা ভালো ফলাফল দিয়ে একটি সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির পাশাপাশি সমাজে আন্তরিকতা, স্বচ্ছতা ও সততার চর্চা প্রয়োজন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছাতে পারেনি। এর পেছনে ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক হীনচক্রান্ত, দুর্নীতি, ব্যাংক লুটপাট ও বিদেশে অর্থ পাচার দায়ী। জাপান, জার্মানি, চীন ও সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ও সীমিত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এসব দেশ মানবসম্পদের সঠিক ব্যবহার, দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা এবং রাজনীতি ও প্রশাসনে মেধার মূল্যায়নের মাধ্যমে বিশ্বে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে।

অথচ বাংলাদেশে দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। ফলে মেধা পাচারের প্রবণতা বাড়ছে।

দেশের সম্ভাবনার কথা তুলে ধরে শিবির সভাপতি বলেন, বাংলাদেশে মেধা, প্রাকৃতিক সম্পদ কিংবা পর্যটন সম্ভাবনার কোনো অভাব নেই। অভাব কেবল সঠিক ব্যবস্থাপনা ও দূরদর্শী পরিকল্পনার। পর্যটন ও খনিজ সম্পদ কাজে লাগানোর পাশাপাশি শিক্ষা ও আর্থিক খাতে প্রকৃত মেধাবী ও অভিজ্ঞদের মূল্যায়ন করতে হবে।

তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি সরকারি প্রশিক্ষণ, মূলধন সরবরাহ ও করমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ আমাদের কী দিয়েছে, সেই প্রশ্ন না করে আমি দেশকে কী দিতে পারলাম, তা ভাবতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, শিক্ষার প্রকৃত লক্ষ্য হলো দেহ, মন ও আত্মার সুসমন্বিত উন্নয়ন। দেশের শিক্ষানীতি ও কারিকুলামে বাংলা ও ইংরেজি মাধ্যমের মধ্যে যথাযথ সমন্বয় না থাকায় এ-লেভেল সম্পন্ন করা মেধাবী শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে নৈতিকতা ও ধর্মীয় বোধের ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, কেবল আন্তর্জাতিক মানের দক্ষতা বা সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়। পাশবিক প্রবৃত্তিকে মানবিকতা ও যুক্তিবোধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

নারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইসলামে নারীদের শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা বলা হয়নি। শিক্ষা অর্জনের পর সমাজ ও সভ্যতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারাও সমানভাবে ভূমিকা পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, কেবল বিপ্লব, গণঅভ্যুত্থান কিংবা বড় বড় অবকাঠামো নির্মাণের মাধ্যমে সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মানুষের ভেতরের নৈতিক পরিবর্তন ও সততা।

ইতিহাসের বিভিন্ন সভ্যতায় মানুষের ওপর মানুষের নির্যাতনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আদর্শ ও নৈতিকতা না থাকলে মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে ওঠে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ আধুনিক বিশ্বের বিভিন্ন যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মানুষই। তাই শুধু বিজ্ঞানের অগ্রগতি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য তাকওয়া বা আল্লাহভীতি এবং স্রষ্টার কাছে জবাবদিহিতার অনুভূতি প্রয়োজন।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ও-লেভেল পরীক্ষায় ৯টি বিষয়ে ‘এ’ (৯এ) অর্জনকারী শিক্ষার্থী জুয়াইরিয়া মাহমুদের মা। তিনি সন্তানদের সাফল্যে অভিভাবকদের ত্যাগ ও সঠিক দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ায় ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।

কেন্দ্রীয় গবেষণা ও উচ্চশিক্ষা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম এবং বর্তমান সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনী এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিম।

আলোচনা পর্ব শেষে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

জনপ্রিয় সংবাদ

আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব মেধাবীদের হাতেই থাকবে

আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব মেধাবীদের হাতেই থাকবে

প্রকাশিত : ১২:০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬