ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’: ঢাকায় পাঁচ শিল্পীর যৌথ প্রদর্শনী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

ঢাকার বারিধারার দেশ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’। ২১ নভেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন শিল্পী আলী, দিলরুবা হক কাজরী, ইসরাত জাহান, মাহমুদা আসসাফরা মিম ও ফারিন আহমেদ। প্রদর্শনীটির আয়োজন করেছে পেপার রাইম।

মানুষের প্রতিদিনের জীবন, স্মৃতি, অনুভূতি এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া বাস্তবতাকে কেন্দ্র করেই ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’র ভাবনা। আমাদের চারপাশের বাস্তবতা সবসময় একই রকম থাকে না—আলো, শব্দ, স্মৃতি কিংবা ব্যক্তিগত অনুভবের প্রভাবে তা প্রতিনিয়ত বদলে যায়। কখনো এই বাস্তবতা স্পষ্ট, কখনো খণ্ডিত; আবার কখনো তা স্মৃতি কিংবা কল্পনার সঙ্গে মিশে নতুন অর্থ তৈরি করে। এই পরিবর্তনশীল অভিজ্ঞতাকেই পাঁচ শিল্পী তাদের নিজস্ব শিল্পভাষায় তুলে ধরেছেন এই প্রদর্শনীতে।

একই ভাবনাকে কেন্দ্র করে কাজ করলেও পাঁচ শিল্পীর প্রকাশভঙ্গি স্বতন্ত্র। শিল্পী আলীর কাজে উজ্জ্বল রং, সিম্বলিজম এবং বাস্তব-পরাবাস্তবের মিশেল দেখা যায়। দিলরুবা হক কাজরীর কাজে উঠে আসে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের অভিব্যক্তি ও কল্পনার জগৎ। ইসরাত জাহান তুলে ধরেছেন আলো, প্রকৃতি ও দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্ত। মাহমুদা আসসাফরা মিম রং, ফর্ম ও অ্যাবস্ট্রাকশনের মধ্য দিয়ে প্রকৃতিকে দেখেছেন ভিন্ন দৃষ্টিতে। আর ফারিন আহমেদের কাজে আলো, জল, নগরদৃশ্য ও প্রকৃতির পরিবর্তনশীল রূপ বিশেষভাবে উপস্থিত।

প্রদর্শনীর শিল্পীরা মনে করেন, শিল্প শুধু দৃশ্যমান বাস্তবতার প্রতিফলন নয়; ব্যক্তিগত স্মৃতি, অনুভূতি ও অভিজ্ঞতাও সেই বাস্তবতাকে নতুনভাবে নির্মাণ করে। ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’তে তাই পাঁচ শিল্পীর কাজ পাশাপাশি রেখেও একটি একক দৃশ্যভাষা তৈরি করার চেষ্টা করা হয়নি। বরং একই বাস্তবতাকে পাঁচটি আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ তৈরি হয়েছে।

২১ নভেম্বর বিকেল ৫টায় শুরু হওয়া প্রদর্শনীটি দেশ আর্ট গ্যালারিতে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ২২ থেকে ২৭ নভেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড়ের শঙ্কায় পটুয়াখালীর কৃষক, মাঠে পাকা আমন ধান বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কা তরমুজের বীজও

‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’: ঢাকায় পাঁচ শিল্পীর যৌথ প্রদর্শনী

প্রকাশিত : ০১:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬