ঢাকা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড়ের শঙ্কায় পটুয়াখালীর কৃষক, মাঠে পাকা আমন ধান বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কা তরমুজের বীজও

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধ: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়ার মুখে পড়েছে উপকূলীয় জেলা পটুয়াখালী। আকাশ মেঘাচ্ছন্ন, সাগরও কিছুটা উত্তাল। বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে মাঠে থাকা পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। একই সঙ্গে সদ্য বপন করা তরমুজের বীজ নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন তাঁরা।
একদিকে ঘরে তোলার অপেক্ষায় পাকা ধান, অন্যদিকে নতুন মৌসুমের তরমুজের বীজ—দুই ফসল নিয়েই এখন উদ্বেগে উপকূলের কৃষকেরা।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, বৃষ্টি ও হালকা বাতাস অব্যাহত থাকলে পাকা ধানক্ষেতে পানি জমে ফসলের ক্ষতি হতে পারে। অনেক জমির আমন ধান ইতিমধ্যে পেকে গেছে। এখনই ধান কাটার উপযুক্ত সময়। কিন্তু আবহাওয়ার অবনতি হলে ধান কাটা ও ঘরে তোলা কঠিন হয়ে পড়বে।
অন্যদিকে, আগাম ফলনের আশায় অনেক কৃষক তরমুজের বীজ বপন শুরু করেছেন। তাঁদের আশঙ্কা, অতিবৃষ্টিতে বীজ পচে যেতে পারে। আবার জমিতে অতিরিক্ত পানি জমলে বীজ থেকে চারা গজানোও ব্যাহত হতে পারে। এতে মৌসুমের শুরুতেই লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর, পটুয়াখালী কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় এক লক্ষ ৮৮ হাজার ৯৩৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এক লক্ষ ২৩ হাজার ৭৫৩ হেক্টরে উচ্চফলনশীল (উফশী) এবং ৬৫ হাজার ১৬৯ হেক্টরে স্থানীয় জাতের ধান চাষ করা হয়েছে। এছাড়াও ১২ হেক্টর হাইব্রিড আবাদ হয়েছে জেলায়। ইতিমধ্যে এক হাজার ৮৯০ হেক্টর পাকা আমন কেটে কৃষক ঘরে তুলেছেন।

এদিকে জেলায় চলতি মৌসুমে ৩৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগাম তরমুজ চাষ এক হাজার হেক্টর । এ লক্ষ্যে কৃষকেরা ইতিমধ্যে জমি প্রস্তুত ও বীজ বপনের কাজ শুরু করেছেন।
শনিবার সকালে সরেজমিন জেলার সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে গিয়ে দেখা যায়, আমন খেতের বিভিন্ন স্থানে ধান গাছ মাটিতে নুয়ে পড়ে রয়েছে। ধানের ছড়া পানিতে ভিজে রয়েছে। স্থানীয় কৃষক জসীম খান জানান, তিনি এবছর ১২০ শতাংশ জমিতে স্থানীয় জাতের আমনের আবাদ করেছেন। ইতিমধ্যে ধানগাছের ছড়া বেড়িয়ে পরিপক্ক হতে চলছে। এর মধ্যে গত তিন ধরে বৃষ্টিতে খেতের বিভিন্ন স্থনের গাছ নুয়ে পড়ে রয়েছে। এভাকে পানিতে ধানসহ গাছ পড়ে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বলে জানান তিনি।
এদিকে জেলার রাঙ্গাবালী উপজেলায় ছোটবাইশদিয়া ইউনিয়নের চর নজীর গ্রামের তরমুজ কৃষক হাবিব মৃধা জানান, ৫০ একর জমিতে তরমুজ চাষের জন্য তিনি বীজ দিয়ে চারা তৈরির করেছেন। চারাও উঠতে শুরু করেছে। কিন্তু বৃষ্টির কারনে খেত ডুবে রয়েছে। বেশিদিন ডুবে থাকলে চারার গোড়া পচাসহ বীজতলা নষ্ট হয়ে যাবে বলে আশংকা করছেন তিনি।
রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো, আসাদুজ্জামান জানান, তরমুজের বীজতলা ও চারা রক্ষায় কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। তরমুজের জমিতে পানি জমে থাকলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কথা বলেছেন।
জমি থেকে পানি নেমে যাওয়ার পর মাটির অবস্থা দেখে পরবর্তী পরিচর্যাসহ কৃষকদের ফসল রক্ষায় কৃষি বিভাগ থেকে করণীয় বিষয়ে পরামর্শ দেওয়ার কথা বলেন তিনি।
কৃষি বিভাগ জানায়, ধান পাকার এই সময়ে বৃষ্টি ও দমকা বাতাসে গাছ মাটিতে নুয়ে পড়ায় দানা ঝরে পড়া, শিষে অঙ্কুরোদ্গম, ছত্রাকের সংক্রমণ এবং ধানের গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ফলন ও বাজারমূল্য—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকেরা।’
‘তরমুজের বীজ বপনের পরপরই বৃষ্টি ও জলাবদ্ধতা দেখা দিলে মাটির ভেতরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। এতে বীজ পচে যাওয়া, অঙ্কুরোদ্গম ব্যাহত হওয়া এবং গজিয়ে ওঠা চারার গোড়া পচে মারা যাওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘ সময় জমি পানিতে তলিয়ে থাকলে শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। ফলে নতুন করে বীজ বপন করতে গিয়ে বাড়তি উৎপাদন খরচের চাপে পড়তে পারেন কৃষকেরা।’

কৃষি সম্প্রসারন অধিদপ্তর, পটুয়াখালীর উপ-পরিচালক ড. আমিনুল ইসলাম জানান, আমন ধান যখন পাকতে শুরু করে, অর্থাৎ ধানের শিষে দানা শক্ত ও হলুদ হতে থাকে, তখন বৃষ্টি হলে এবং বৃষ্টির কারণে ধানগাছ নুয়ে পড়লে কৃষকের বেশ কয়েক ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। আবহাওয়া আমন ধান কাটার মৌসুমে বৃষ্টি ও হালকা হাওয়া দীর্ঘস্থায়ী হলে কৃষকেরা ক্ষতির মুখে পড়তে পারেন কৃষক। তবে খুব শ্রীঘ্রই আবহাওয়া ভালো হয়ে যাবে এবং তখন ক্ষয় ক্ষতির সঠিক হিসেব পাওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড়ের শঙ্কায় পটুয়াখালীর কৃষক, মাঠে পাকা আমন ধান বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কা তরমুজের বীজও

ঘূর্ণিঝড়ের শঙ্কায় পটুয়াখালীর কৃষক, মাঠে পাকা আমন ধান বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কা তরমুজের বীজও

প্রকাশিত : ০২:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬