ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আগামী প্রজন্মের জন্য টেকসই পৃথিবী রেখে যেতে হবে: ড. ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, আজকের তরুণদের, যারা এই গ্রহের উত্তরাধিকারী হবে, আমাদের তাদের পেছনে ফেলে আসা উচিত নয়। আমি নিজেও, জনগণের অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের জন্য যুবসমাজের মধ্যে নাগরিক জাগরণের রূপান্তরমূলক শক্তি দেখেছি।

কাতার পৌঁছালে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে অধ্যাপক ইউনূস এই সফরে গেছেন। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল

আগামী প্রজন্মের জন্য টেকসই পৃথিবী রেখে যেতে হবে: ড. ইউনূস

প্রকাশিত : ০২:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫