ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

খুলনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ২৮৪ বার দেখা হয়েছে

খুলনায় আল আমিন নামে এক ঘের ব্যবসায়ীকে ধারলো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে তাকে গলা কেটে হত্যা করে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার ওপর ফেলে যায় হত্যাকারীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা উত্তর বণিকপাড়া খানাবাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় আল আমিনকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে।

নিহত আল আমিন পেশায় একজন ঘের ব্যবসায়ী।  তিনি দৌলতপুরের মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৌলতপুর থানা পুলিশের ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেলসহ গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ির সামনে পড়ে আছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে জানতে পারি গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। কে বা কারা তাকে হত্যা করেছে তা কেউ বলতে পারছে না।

তিনি বলেন, ধারলো অস্ত্র দিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। ওই যুবকের পরনে গেঞ্জি এবং গ্যাবাডিনের প্যান্ট ছিল। লাশ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। আশপাশের সিসি টিভি ফুটেজ নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পর ওই এলাকার কেউ মুখ খুলছে না।

জনপ্রিয় সংবাদ

কালকিনির রমজানপুরে অপরাধ, মাদক ও চুরি-ডাকাতি নির্মূলের দাবিতে মানববন্ধন

খুলনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রকাশিত : ০৮:১৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫