ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটার সৈকতে ভেসে এলো ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মৃতদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মাছ ধরার ট্রলারসহ এক জেলের মৃতদেহ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জোয়ারের সময় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা ওই মৃত জেলের পরিচয় সনাক্ত হয়েছে। মৃত জেলের জামাতা মোহাম্মদ সাগর মৃতদেহ সনাক্ত করে জানায়, ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। মৃত ইদ্রিস ডুবে যাওয়া ট্রলার এফবি সাগর কন্যার জেলে এবং তিনি উপজেলার পশ্চিম মধুখালী গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলে সহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে গত ১ আগষ্ট নজরুল ইসলাম নামের এক জেলের লাশ সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। আজকে ভেসে এসেছে জেলে ইদ্রিস। ট্রলার ডুবির ওই ঘটনায় এখনও নিখোজ রয়েছে ৩ জেলে।
স্থানীয় জেলে সোহেল জানান, ট্রলারটি ভেসে আসতে দেখার পর স্থানীয়রা পুলিশ খবর দেয়। জোয়ারের সময় ঢেউয়ের তা-বে ট্রলারটি কাত হয়ে গেলে মৃতদেহটি বাইরে বেরিয়ে আসে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, মৃতদেহ সহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ওসির যোগসাজশে বদলির পরও চার্জশিট দিলেন এসআই, তদন্ত করছে পুলিশ

কুয়াকাটার সৈকতে ভেসে এলো ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মৃতদেহ

প্রকাশিত : ০৭:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫