ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হিলি স্থলবন্দরে চাল আমদানি শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৫৭ বার দেখা হয়েছে

প্রায় চার মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় ট্রাকে করে চালের প্রথম চালান বন্দরে প্রবেশ করে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর চাল আমদানি শুরু হওয়ায় বন্দরে আবারও শ্রমিকদের কর্মচাঞ্চল্য ফিরবে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মিঠুন কুমার শাহ প্রথম চালানে তিনটি ট্রাকে মোট ১২৬ টন চাল এনেছেন।

২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হলেও ২০২৫ সালের ১৫ এপ্রিল তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আজ থেকে পুনরায় চাল আমদানি শুরু হলো।

ওসির যোগসাজশে বদলির পরও চার্জশিট দিলেন এসআই, তদন্ত করছে পুলিশ

হিলি স্থলবন্দরে চাল আমদানি শুরু

প্রকাশিত : ০৮:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫