ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৩৫৯ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, পথে পথে সন্ত্রাস ডাকাতি ছিনতাই চাঁদাবাজিতে পরিবহন সেক্টর অতিষ্ঠ। এ সেক্টরে ৭৫ লাখ শ্রমিক এবং বড় বাণিজ্যিক বিনিয়োগ হয় কিন্তু সবচেয়ে বেশি বদনাম বহন করে চলতে হচ্ছে। সব ধরনের বিশৃঙ্খলা পরিহার করে পরিবহন সেক্টরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শনিবার (১৬ আগস্ট) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ‘ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০২৫’ এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিক শ্রেণি মানবসভ্যতা বিকাশের কারিগর। তারা পরিশ্রম, ঘাম ও রক্তের বিনিময়ে সভ্যতা বিনির্মাণের পাশাপাশি শিল্পকর্ম, সেবা-উন্নয়নে এমন কাজগুলো করে যাচ্ছেন। তারা সবচেয়ে অবহেলিত। তাদের জীবনে কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই। ন্যায্য মজুরি পাচ্ছে না।

শিমুল বিশ্বাস বলেন, রাষ্ট্র-সরকার ও সমাজে পরিবহন সেক্টরের শ্রমিকদের দুর্নাম ঘোচানোর জন্য গুরুত্ব সহকারে কাজ করতে হবে। ভুল-ভ্রান্তি পরিহার করে নিজেদের বিরুদ্ধে প্রচারিত অভিযোগ, আত্মসমালোচনা গ্রহণ করে বাংলাদেশের শোষিত-বঞ্চিত ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক অধিকার আদায়ের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, সড়ক পথে সব ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতার বিরুদ্ধে পরিবহন সেক্টরের শৃঙ্খলা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাত্রী, পথচারী ও জনগণের যেকোনো অভিযোগ নিরসনের জন্য পরিবহন শ্রমিক নেতাদের কাজ করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি আউয়াল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতি এমএ বাতেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান প্রমুখ।

ওসির যোগসাজশে বদলির পরও চার্জশিট দিলেন এসআই, তদন্ত করছে পুলিশ

পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

প্রকাশিত : ০২:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫