ঢাকা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

লজিস্টিকস সেক্টরকে গুরুত্ব দিয়ে বৈদেশিক আয় বাড়ানো সম্ভব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

লজিস্টিকস সেক্টরে কর্মরত জনশক্তির দক্ষতা উন্নয়ন, সক্ষমতা ও আনুষ্ঠানিক কর্মসংস্থানের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতকে গুরুত্ব দিয়ে তাদের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনতে পারলে এই সেক্টরে বিলিয়ন ডলার বৈদেশিক আয় বাড়ানো সম্ভব বলে উল্লেখ করেছেন আলোচকরা।

রোববার (১৭ আগস্ট) আগারগাঁওয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে লজিস্টিকস সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন।

দক্ষতা উন্নয়ন, শিল্প সংযুক্তি ও কর্মসংস্থানের লক্ষ্যে এনএসডিএ কর্তৃক ১৬টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ লজিস্টিকস্ সেক্টর আইএসসি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এনএসডিএ’র সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) ও যুগ্মসচিব মিনা মাসুদ উজজামানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— লজিস্টিকস সেক্টর আইএসসির চেয়ারম্যান ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এবং লজিস্টিকস সেক্টর আইএসসির সেক্রেটারি জেনারেল ও এএইচএস ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. আবুল হোসাইন।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান রেহানা পারভীন বলেন, দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে লজিস্টিকস সেক্টরের কর্মীদের মর্যাদাসম্পন্ন ও শোভন কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করতে চাই আমরা। এক্ষেত্রে লজিস্টিকস সেক্টর শিল্প দক্ষতা পরিষদকে টেকসই করা ও সক্ষমতা বৃদ্ধির করতে হবে।

লজিস্টিকস সেক্টর আইএসসির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, লজিস্টিকস সেক্টরে এখনো ৭০ থেকে ৮০ ভাগ অদক্ষ জনশক্তি রয়েছে। এই জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারলে বৈদেশিক বাণিজ্যে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি অর্জন সম্ভব।

শিল্প প্রতিনিধিরা বলেন, লজিস্টিকস খাতে ছোট ছোট বহু ধরনের দক্ষ জনশক্তির প্রয়োজন হয়। এসব স্কিল সুনির্দিষ্ট করে দক্ষ জনবল তৈরি করা জরুরি। তারা উল্লেখ করেন, এ খাতে আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম দক্ষ কর্মশক্তি রয়েছে।

তারা আরও বলেন, সাপ্লাই চেইনে অসংখ্য উপ-দক্ষতার সুযোগ আছে, যেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। পাশাপাশি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন (ফোরআইআর) প্রযুক্তিকে বিবেচনায় রেখে দক্ষতা প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ঐতিহ্যের সাক্ষী ৪০০ বছরের প্রাচীন বাকেরগঞ্জের পিলখানা মুসাখান জামে মসজিদ

লজিস্টিকস সেক্টরকে গুরুত্ব দিয়ে বৈদেশিক আয় বাড়ানো সম্ভব

প্রকাশিত : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫