ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরীর শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের কাঠগড় বাজারের উপরের অংশে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে জানান সিএনজি চালাক।

এ সময় প্রবাসীকে আনতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাওয়া আরেক আত্মীয় মো. সোলেমানকেও অপহরণ করা হয়েছে। তাদের বহনকারী সিএনজি থামিয়ে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। প্রায় ঘন্টাখানেক পর অক্সিজেন এলাকা থেকে ভুক্তভোগী মুন্নাকে হাত-পা বাঁধা অবস্থায় খুঁজে পান স্বজনরা। এখনও অপহৃত আরেক যুবক সোলেমানের খোঁজ পাওয়া যায়নি।

এ সময় তাদের সাথে থাকা লাগেজসহ সব জিনিস পত্র অপহরণকারীরা নিয়ে নেয়। মুন্নার পরিবার বর্তমানে পতেঙ্গা থানায় অবস্থান করছেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দিন জানান, আমরা এই ঘটনা শুনেছি। আমরা দ্রুত টিম পাঠিয়েছি। ভুক্তভোগী একজনকে পাওয়া গিয়েছে শুনেছি। তার সাথে কথা বললে বিস্তারিত জানতে পারব।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা থেকে পায়রা পর্যন্ত ৩০ কিলোমিটারজুড়ে গণমানববন্ধন ৬ লেন সড়কসহ নানা দাবিতে দক্ষিণাঞ্চলের জন স্রোত

চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে

প্রকাশিত : ১২:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫