ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

দুমকিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এক আনন্দ র‍্যালি বের করা হয়। দুমকি নতুন বাজারের আল মামুন সুপারমার্কেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল মৃধা। এসময় উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনায় অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।

নিয়ম অমান্য করলে ডিএসসিসি নোটিশ-জরিমানার ব্যবস্থা করবে

দুমকিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত : ০৬:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫