ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

প্রেসিডেন্টসহ ডিবিএ নির্বাচনে ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ১২ জন পরিচালক রয়েছেন। তারা আগামী দুই বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএর নেতৃত্ব দেবেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মনিরুজ্জামান, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ-আল-তারিক।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন– এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. রাফিউজ্জামান বোখারী, এস সি এল সিকিউরিটিজ লিমিটেডের এমডি ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর. এন. ট্রেডিং লিমিটেডের এমডি মো. নাদিম, আজম সিকিউরিটিজ লিমিটেডের এমডি আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের এমডি আর. ওয়াই. শমসের, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেডের এমডি আলহাজ্ব নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেডের এমডি নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লিমিটেডের এমডি ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের এমডি খন্দকার শফিকুর রহিম, ব্যবস্থাপনা পরিচালক এবং এসএআর সিকিউরিটিজ লিমিটেডের এমডি শরীফ আতাউর রহমান।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১ নভেম্বর নির্বাচন বোর্ড ১৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করে। ৩ নভেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় এবং বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায়, বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী নির্বাচন বোর্ড তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। ফলে ভোটগ্রহণের আর প্রয়োজন হয়নি। নির্বাচিত সদস্যরা ডিবিএর আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

জনপ্রিয় সংবাদ

জনবান্ধব পুলিশিংয়ে বদলে যাচ্ছে নলছিটি থানা, প্রশংসায় ওসি তৌহিদুজ্জামান

প্রেসিডেন্টসহ ডিবিএ নির্বাচনে ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রকাশিত : ০৬:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫