ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ৩৪৫ বার দেখা হয়েছে

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সুইজারল্যান্ড পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: বাসস।

বিমান-রেল-সড়ক-সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব

থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

প্রকাশিত : ০২:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫