ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আকাশপথে স্বর্ণ চোরাচালানে জড়িত খোদ বিমানকর্মীরা! ঠেকাতে তৎপর কাস্টমস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

কঠোর নজরদারি, সিসিটিভি ক্যামেরা আর ধারাবাহিক অভিযানের পরও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে থামছে না স্বর্ণ চোরাচালান। নিরাপত্তার ফাঁকফোকর গলে প্রতিনিয়ত নতুন কৌশল নিচ্ছে চোরাকারবারি চক্র। যে উড়োজাহাজের ডানায় ভর করে মানুষ আকাশ পাড়ি দেয়, তারই ভেতরে লুকিয়ে পাচার হচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। আর এই চক্রে সহায়তাকারী হিসেবে জড়িয়ে পড়ছেন বিমানবন্দরের অভ্যন্তরীণ কর্মীরাই।

সাম্প্রতিক সময়ে ধরা পড়া একাধিক চালানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততার প্রমাণও হাতে এসেছে। এমন বাস্তবতায় জড়িতদের ভূমিকা খতিয়ে দেখতে এবং শাস্তি নিশ্চিত করতে নড়েচড়ে বসেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কাস্টমস হাউস। এর অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।

এনবিআরের কাস্টমস নীতি ও আইসিটি সদস্যকে পাঠানো এক দাপ্তরিক চিঠিতে এ সুপারিশ করেছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. রইচ উদ্দিন খান।

গত ২ নভেম্বর দেওয়া চিঠিতে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সাম্প্রতিক তিনটি ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এসব ঘটনা ছাড়াও বিভিন্ন সময়ে বিমানকর্মীদের মাধ্যমে বা সংশ্লিষ্ট ফ্লাইটে পরিবাহিত স্বর্ণ চোরাচালানের আরও একাধিক ঘটনা উদ্ঘাটিত হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘আমরা চাই স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিমান কর্তৃপক্ষ কর্মীদের সচেতন করে হোক বা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েই হোক, কার্যকর কোনো উদ্যোগ নিক— এ কারণেই মন্ত্রণালয়কে চিঠি দেওয়া।’

তিনি আরও বলেন, ‘বিমানের কর্মী বিশেষ করে যারা বিদেশে আছে কিংবা যারা যাতায়াত করছে, তাদেরকে তো একটা সার্ভেইলেন্সের মধ্যে আনা উচিত। তারা কোথায় কোথায় যাচ্ছে, কোথায় যেতে পারবে— এসব বিষয়ে নজরদারি থাকা উচিত। ধরেন, একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশ্যই যদি হয় চোরাকারবারি করবে, তাহলে তাদের সঙ্গে পারা তো আসলে কষ্টকর। কাস্টমস কর্তৃপক্ষ কত ধরবে! সাম্প্রতিক সময়ে বা অতীতেও অনেকে ধরা পড়েছে, অনেকের শাস্তিও হয়েছে। এমন না যে তাদের শাস্তি দেয় না, শাস্তি আছে। কিন্তু তারপরও বন্ধ হচ্ছে না। ইন্টিগ্রেটেড (সমন্বিত) কোনো সিস্টেম চিন্তা করা দরকার। এভাবে তো সমস্যার সমাধান হয় না। এ জন্যই এনবিআর উদ্যোগ নিয়েছে।’

এনবিআরকে দেওয়া চিঠিতে তিনটি উদাহরণ উল্লেখ করে ঢাকা কাস্টমস বলছে, গত ৪ অক্টোবর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুজন কর্মীর জুতার ভেতরে লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দ করা এই স্বর্ণের মোট ওজন ৯.৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

এর আগে ১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি চালিয়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ কোটি টাকা। ওই ঘটনায় সংশ্লিষ্ট বিমানকর্মী ও এক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।

এছাড়া, গত ৬ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিজি-১৪৮ থেকে বিমানের সহকারী টেকনিক্যাল হেলপার মো. শোয়েব গাজীর শরীরে লুকানো অবস্থায় ১২০টি স্বর্ণবার জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৩.৯২ কেজি। ওই ঘটনা ছাড়াও বিভিন্ন সময়ে বিমানের কর্মীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের আরও একাধিক ঘটনা উদ্ঘাটিত হওয়ার তথ্য রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস।

এসব বিবেচনায় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিমানবন্দরের নিরাপত্তা, কাস্টমস নিয়ন্ত্রণ, সংরক্ষিত এলাকায় প্রবেশাধিকার এবং চোরাচালান প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানে স্বর্ণ চোরাচালান নতুন নয়। যেমন— ২০১৩ সালের ২৪ জুলাই বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে ১২৪ কেজি স্বর্ণ জব্দ হয়, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালান। ওই ঘটনায় মামলার তদন্ত শেষে ডিবি পুলিশ বিমানের ১০ কর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এছাড়া, ২০১৪ সালের ২৫ মার্চ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানের আরেকটি ফ্লাইট থেকে ১০৭ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে।

জনপ্রিয় সংবাদ

আকাশপথে স্বর্ণ চোরাচালানে জড়িত খোদ বিমানকর্মীরা! ঠেকাতে তৎপর কাস্টমস

আকাশপথে স্বর্ণ চোরাচালানে জড়িত খোদ বিমানকর্মীরা! ঠেকাতে তৎপর কাস্টমস

প্রকাশিত : ০২:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬