ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ঢাবি উপাচার্যের সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২২১ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও সার্বিক পরিবেশ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীজনের নিয়মিত সংলাপের অংশ হিসেবে উপাচার্য এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপাচার্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রতি সমবেদনা জানান।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয় নির্বাচন পূর্ববর্তী ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।

এরআগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

জনপ্রিয় সংবাদ

মোদির সঙ্গে কথা বললেন আক্রান্ত সেই পাইলট, প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য

ঢাবি উপাচার্যের সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে

প্রকাশিত : ০১:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬