ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় ট্রাকের সঙ্গে আলমসাধুর সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, চালক আহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৫২ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মোড় এলাকায় বালিবাহী ট্রাক ও মাছবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আলমসাধুর চালক জহুরুল ইসলাম আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাছবোঝাই একটি আলমসাধু চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় মাধবীতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা বালিবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আলমসাধুটি সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালক জহুরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠান এবং পরে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমসাধুটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ এলাকা থেকে মাছ নিয়ে যাচ্ছিল।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সরকারি দলের নেতাদের সম্পদ জেলে থাকলেও বেড়েছে কয়েক গুণ

চুয়াডাঙ্গায় ট্রাকের সঙ্গে আলমসাধুর সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, চালক আহত

প্রকাশিত : ০৯:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬