ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সীমান্তবর্তী এলাকায় অভিযানে তিন লাখ টাকার পাতার বিড়ি আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৯২ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় নাসির পাতার বিড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ই জানুয়ারি) ভোরে উপজেলার লালারচক সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে চলমান অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪০০ প্যাকেট ভারতীয় পাতার নাসির বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।
তিনি আরও জানান, ৪৬ বিজিবি’র দায়িত্বাধীন ১১৫ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে সব সময়।
জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস সড়কে ভাঙন ও ফাটল, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

সীমান্তবর্তী এলাকায় অভিযানে তিন লাখ টাকার পাতার বিড়ি আটক

প্রকাশিত : ১০:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬