ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ৩৬৫ বার দেখা হয়েছে

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এতে তানিয়া খাতুন নামে সিএনজি যাত্রী ও সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হয়। নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন যাত্রীসহ সিএনজি অটোরিকশাটি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী পাথর বোঝায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা ভ্রমণ হলো না শেষ পর্যন্ত বাসের চাকায় থামল জাহিদের জীবনের পথচলা

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ১১:৪৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫