ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

নওগাঁর মান্দায় ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১০১ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী সমবায় দলের মৈনম ইউনিয়ন শাখার উদ্যোগে নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের উত্তরপাড়া করাকীতলা ঈদগাহ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। মান্দার মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মান্দা উপজেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতাীয়তাবাদী সমবায় দলের মৈনম ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর হোসেন। থানা জয়েন সেক্রেটারি আবু হান্নান, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কুয়াকাটা থেকে পায়রা পর্যন্ত ৩০ কিলোমিটারজুড়ে গণমানববন্ধন ৬ লেন সড়কসহ নানা দাবিতে দক্ষিণাঞ্চলের জন স্রোত

নওগাঁর মান্দায় ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬