ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নির্বাচনে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৩ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বরিশালের আগৈলঝাড়া আর্মি ক্যাম্পে উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং পরিচালনা করেন ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসির আরাফাত।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা, প্রস্তুতি ও গণমাধ্যমের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে মেজর ইয়াসির আরাফাত বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।
সংবিধান ও সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে সেনাবাহিনী নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে, যাতে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়।তিনি আরও বলেছেন, যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
জনগণের জানমাল রক্ষা এবং নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।
এ সময় গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আহবান জানানো হয় যেন তারা সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরেন।
পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার ও ভ্রান্ত তথ্য প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়। গণমাধ্যম প্রতিনিধিরা তাদের বিভিন্ন মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হয়।
জনপ্রিয় সংবাদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন

নির্বাচনে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে

প্রকাশিত : ১০:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬