ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ফুলবাড়ীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ, ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমাগম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

Oplus_131072

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী আল হাজ সোহেল হোসনাইন কায়কোবাদের সমর্থনে আয়োজিত এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে শত শত নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী আল হাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।
সভায় সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণ আজ ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।”
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।”
প্রধান বক্তা ও মনোনীত প্রার্থী আল হাজ সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “ফুলবাড়ী-নাগেশ্বরী অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করবেন।” তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি লোকমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহাবুব রহমান মাহাবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল এবং ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের কাছে দলীয় বার্তা পৌঁছে দিতে হবে।
এছাড়াও সদ্য বিএনপিতে যোগদানকারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মইনুল হক এবং উপজেলা তাঁতী দলের নেতা-কর্মীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

বরিশাল-৬ আসন : দাঁড়িপাল্লার বিজয় হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : মাহমুদুন্নবী

ফুলবাড়ীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ, ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমাগম

প্রকাশিত : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬