ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বাউফলে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার পটুয়াখালীর বাউফল উপজেলায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওইদিন বেলা ১১টার দিকে পৌরশহরের বাউফল পাবলিক মাঠে আয়োজিত দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইছাহাক সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের কেন্দ্রীয় আমিরের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
তিনি আরও জানান, জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে সোমবার দুপুরে সমাবেশস্থল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল আসনের দাড়িপাল্লার প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের সভাপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনপ্রিয় সংবাদ

বরিশাল-৬ আসন : দাঁড়িপাল্লার বিজয় হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : মাহমুদুন্নবী

বাউফলে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

প্রকাশিত : ০৭:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬