ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালী ১ আসন সংসদকে অপবিত্র করে গানের আসর বসিয়েছিল আওয়ামী লীগ- আলতাফ হোসেন চৌধুরী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী ১ আসনের বিএনপির দলীয় প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির সহসভাপতি এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে করে পবিত্র সংসদকে অপবিত্র করেছে। তারা সংসদের ভেতর গানের আসর বসিয়ে এর মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আমরা দেশে আর এ ধরনের কোনো নির্বাচন দেখতে চাই না।
আজ রোববার বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “যারা বিগত দিনে হত্যা, গুম ও মিথ্যা মামলার দেয়ার সঙ্গে জড়িত ছিলেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী কোনো অন্যায় বা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের ভয়ের কিছু নেই; তাদের কোনো ক্ষতি হবে না।” গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। ১৫৩ জন সংসদ সদস্যকে ভোটের আগেই নির্বাচিত ঘোষণা করে , রাতে ব্যালট বাক্স ভর্তি করে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল।
উপজেলা বিএনপির সহসভাপতি প্রফেসর মো. মোস্তফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সভাপতি মো: সাহাবুদ্দিন নান্নু ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোবারক আলী মুন্সী। ড্যাব (DAB) সদস্য ডা. মো. সাইফুল ইসলাম রঞ্জু, উপজেলা বিএনপির সহসভাপতি এস এম আহসানুল্লাহ পিন্টু সিকদার ও মো. আনোয়ার হোসেন সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সী প্রমুখ।সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ১ আসন সংসদকে অপবিত্র করে গানের আসর বসিয়েছিল আওয়ামী লীগ- আলতাফ হোসেন চৌধুরী

প্রকাশিত : ০৯:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬